মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার!

র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার!

স্টাফ রিপোর্টার-

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতারকৃতের নাম রফিকুল ইসলাম (৪২)। তার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পদমদী দক্ষিণবাড়ী গ্রামে। সে মানুষের কাছে র‌্যাবের ভুয়া পরিচয় দিয়ে প্রতারনা করছিল বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাব-১০ এর সহাকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৩ মার্চ) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ১ জন প্রতারককে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি র‌্যাব লেখা র‌্যাবের এপ্রোন/জ্যাকেট, এক জোড়া হাতকড়া, ২ টি র‌্যাবের লোগোযুক্ত চাবির রিং ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী বেশ কিছুদিন যাবৎ ঢাকার যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকয় র‌্যাব পরিচয় বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল।

তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একজন ভুক্তভোগী বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com