বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নোবিপ্রবিতে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মানবন্ধনে ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা আরোপ করে মুসলিম সংস্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এবং অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করার দাবি জানান তারা।

মঙ্গলবার (১২মার্চ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে গণিত বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী সাফায়েত মীরের সঞ্চালনায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, রোজা মুসলমানদের ফরজ ইবাদত। অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলাম ধর্ম চর্চার উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন পূজা করার অনুমতি দিচ্ছে অথচ অসাম্প্রদায়িক বাংলাদেশে ইসলাম ধর্ম পালনে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, কুচক্রী মহল যত ষড়যন্ত্র করুক না কেন রমজানে আমরা আমাদের ইফতার করবো।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মশিউর সাদ বলেন, রোজাকে আমরা অন্তর দিয়ে লালন করি। মুসলিমদের ধর্মীয় বিধান রোজা আর ইফতার রোজার সাথে সংশ্লিস্ট একটি বিষয়, এটি মুসলিম ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ মুসলিমরা রোজা রাখবে এটাই স্বাভাবিক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইফতার পার্টিকে নিষিদ্ধ করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। অথচ তারা মদ,গাজা, হেরোইন, অশ্লীলতা নিষিদ্ধ করতে পারে না। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমাদের আবেগ নিয়ে খেলবেন না। আমরা আমাদের ঈমানের জায়গা থেকে এসব অপসংস্কৃতিকে রুখে দিবো।

উল্লেখ্য, গতকাল সোমবার শাবিপ্রবি ও নোবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। তবে শাবিপ্রবি তাদের এমন আদেশ প্রত্যাহার করে নেয়।

বা বু ম/ অভিজিৎ রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com