বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
গাজীপুরে ঈদের দিন পাঁচটি কারাগারে ২১৮৯ বন্দির ফোনালাপ

গাজীপুরে ঈদের দিন পাঁচটি কারাগারে ২১৮৯ বন্দির ফোনালাপ

ঈদের দিন গাজীপুরের পাঁচটি কারাগারের ২১৮৯ জন বন্দি ফোনে স্বজনদের সঙ্গে কথা বলেছেন বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর সুপার রত্না রায় জানান,  কারাগারটিতে প্রায় দেড় হাজার বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৮৬ জন মৃত্যুদণ্ড ও ১৪৭ জন যাবজ্জীবনপ্রাপ্ত। এ কারাগারে তিনটি টেলিফোন বুথ থেকে ঈদের দিন ৩১১ জন বন্দি তাদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ সাতটি বুথ থেকে ঈদের দিন ৪৮১ জন বন্দি কথা বলেছেন বলে জেলার মো. বাহারুল আলম জানান।

এ কারাগারে তিন হাজারের মত বন্দি রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে ৩১জন মৃত্যুদণ্ড ও ৪৮৮ জন যাবজ্জীবনপ্রাপ্ত।

এছাড়া কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সাতটি বুথ থেকে ঈদের দিন ১১৫০ জন, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দুটি বুথ থেকে ২১০ জন ও গাজীপুর জেলা কারাগারের চারটি বুথ থেকে ৩৭ জন বন্দি ঈদের দিন ফোনে কথা বলতে পেরেছেন বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে ফোনালাপের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ঈদের দিন স্বজনরা খাবার সরবরাহ করতে না পারায় কারা কর্তৃপক্ষ ঈদের দিনের বিশেষ খাবারের পাশাপাশি ঈদের তৃতীয় দিনও বিশেষ খাবার দেওয়া হবে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com