বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাবিতে হলের অব্যবস্থাপনা, প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি শিক্ষার্থীদের

জাবিতে হলের অব্যবস্থাপনা, প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ সালাম বরকত অব্যবস্থাপনায় গণস্বাক্ষরের পর প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা। হলের বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের ব্যাচ ডে উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন তারা।

রবিবার (১০ মার্চ) দুপুর দেড়টার শহীদ সালাম বরকত হলের হল অফিসে এ স্মারকলিপি জমা দেয়া হয়। এ স্মারকলিপিতে নয়টি দাবি উপস্থাপন করা হয়।

দাবি গুলো হলো- হল সংলগ্ন রাস্তায় ট্রাফিক সাইন ও স্প্রীডব্রেকার স্থাপন, মশা নিধনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ,গ্যাস লাইন সংস্করণ, হলে মানসম্মত সেলুন ও দক্ষ কারিগর নিয়োগ, হলের লন্ড্রি পুনরায় সচল, গেস্টরুমের কাজ দ্রুত সম্পন্ন করা, হলের মাঠ সংলগ্ন রাস্তা সংস্কার, দীর্ঘদিনের বিদ্যুৎ লাইনের সমস্যার সমাধান, হলের ক্রীড়া সরঞ্জামাদি বৃদ্ধি করা।

হলের আবাসিক শিক্ষার্থী তুষার সিকদার বলেন, আজ আমাদের ৪৯তম ব্যাচের ব্যাচ ডে। আমরা এই ব্যাচ ডে তে আমাদের হলের অব্যবস্থাপনা নিয়ে প্রভোস্ট স্যারের সাথে দেখা করছি। আমরা অতি দ্রুতই হল প্রশাসনের কাছে আমাদের যৌক্তিক হল দাবিগুলোর বাস্তবায়ন চাই।

একই হলের শিক্ষার্থী আলী হোসেন শিমুল বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছে। এসকল সমস্যা থেকে পরিত্রান এবং শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো না মানা হলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিব।

এ বিষয়ে শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, তাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক। তাদের সবগুলো দাবি যাতে বাস্তবায়ন হয় সে বিষয়ে আমি পদক্ষেপ নিচ্ছি। দাবিগুলোর মধ্যে কয়েকটি সময় সাপেক্ষ হওয়ায় যত দ্রুত সম্ভব করার চেষ্টা করব।

উল্লেখ্য, এর পাশাপাশি হলের ব্যাচ ডে উপলক্ষে তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com