শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জাবিতে মাস্টারপ্ল্যানবিহীন ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

জাবিতে মাস্টারপ্ল্যানবিহীন ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যান প্রণয়ন না করে নির্মিতব্য  জীববিজ্ঞান অনুষদ এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভবন তৈরির কাজ বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।

রবিবার (১০ ফেব্রুয়ারী) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র সংলগ্ন সড়কের পশ্চিম পাশে বন উজার করে সদ্য ভিত্তি প্রস্তর স্থাপিত হওয়া জীববিজ্ঞান অনুষদ ও ভবনের নির্মাণ কাজ বন্ধ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী তন্ময় বলেন, ২০১৯ সাল থেকেই আমরা আন্দোলন করে আসছি ১৪০০ কোটি টাকার একটি প্রস্তাবনা মাস্টারপ্ল্যান ছাড়া আমরা কোনো ভাবেই হতে দিতে পারি না। কোনো ভবন  নির্মাণ, জলাশয় ভরাট  করতে দিবো না। যদি মাস্টারপ্ল্যান করে আমাদের দেখানো না হলে বিশ্ববিদ্যালয়ের কোনো গাছ কাটতে দিবো না। আমরা চাই সব ভবনই হোক কিন্তু মাস্টারপ্ল্যান করে করা হোক।

জাবি সংসদ ছাত্র ইউনিয়ন সভাপতি আলিফ মাহমুদ বলেন, রফিক জব্বার এবং শেখ রাসেল হলকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটা শুধুমাত্র  মাস্টারপ্ল্যান না থাকার কারণেই হয়েছে। মাস্টারপ্ল্যান ছাড়া আর কোনো ভবন হবে না। প্রশাসন যদি কোনো ভাবে চায় এই বিশ্ববিদ্যালয় একটি মরুভূমিতে পরিণত করবে , তাহলে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।

এর আগে,  এদিন বেলা বারোটার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম জীববিজ্ঞান অনুষদ এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com