বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার-

ময়মনসিংহ সিটি নির্বাচন ও কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একই দিনে পটুয়াখালী, বরগুনা, মুন্সীগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণ এবং উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ শনিবার সকাল ৮টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ময়মনসিংহ ও কুমিল্লা সিটির বাইরে তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন, পৌরসভার শূন্য পদে উপনির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে শূন্য পদে সাতটি উপনির্বাচনে লড়ছেন প্রার্থীরা।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি নির্বাচনের ১২৮টি কেন্দ্রে ইভিএম মেশিনসহ ভোটের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছায়। সুষ্ঠু নির্বাচনের জন্য মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাড়ে চার হাজার সদস্য।

ময়মনসিংহ সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভোটের মাঠে প্রভাব বিস্তারের কোনো সুযোগ দেওয়া হবে না। কোনো অনিয়মের চেষ্টা চালানো হলে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com