শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
আন্তর্জাতিক নারী দিবসে বাংলার নারীদের দাপুটে জয়

আন্তর্জাতিক নারী দিবসে বাংলার নারীদের দাপুটে জয়

ভুটানকে ৬-০ গোলে হারানোতে অপরাজিত থেকে ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাইফুল বারী টিটুর দল।
ভুটানকে ৬-০ গোলে হারানোতে অপরাজিত থেকে ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাইফুল বারী টিটুর দল।

স্পোর্টস ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের লিগ পর্বে নেপাল ও ভারতকে হারিয়ে ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ।বিশ্ব নারী দিবসের এই দিনে লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভুটানকে ৬-০ গোলে হারানোতে অপরাজিত থেকে ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাইফুল বারী টিটুর দল।

আজ শুক্রবার  কাঠমান্ডুর মাঠে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ফাতিমা আক্তারের লম্বা ক্রস ধরতে প্রীতি অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান। ড্রপ খেয়ে লাফিয়ে ওঠা বল হেড করে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড।

৩৩ মিনিটে দৃষ্টিনন্দন গোলে ব্যবধান বাড়ান ফাতিমা। বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি কিক হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা গোলরক্ষককে বোকা বানিয়ে সরাসরি লুটোপুটি খায় জালে। পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান ক্রাউচিং মারমা। ফাতিমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা মারমা হেডে খুঁজে নেন জাল।

প্রথমার্ধ শেষ করার আগে ব্যবধান ৪-০ করেন সাথী। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বাংলাদেশি উইঙ্গার।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আধিপত্য বজায় রাখে বাংলার মেয়েরা। ৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই। আগের মিনিটে তার একটি শট ঠেকান ভুটান গোলকিপার। পরের মিনিটে মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

৭৭ মিনিটে প্রীতি একাই বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দলের হয়ে ষষ্ঠ গোল করেন। আগামী রবিবার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। লিগ পর্বে তাদেরকে ৩-১ গোলে হারিয়েছিল প্রীতিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com