রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত অন্তত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত অন্তত ৩০

শুক্রবার (৮ মার্চ) ভোররাতের দিকে দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার (৮ মার্চ) ভোররাতের দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্টাফ রিপোর্টার-

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবনাতলা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ইমরান পরিবহন নামের বাসটি রাস্তার ওপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।

শুক্রবার (৮ মার্চ) ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।

নিহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দু’জনার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেয়া হয়েছে।

আহত এক যাত্রী জানায়, মনে হয় এই গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। যে কারণে হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর উল্টে যায় বাসটি। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে নিহত হয় ২ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com