বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে সাবেক কাউন্সিলরের নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টা

সাভারে সাবেক কাউন্সিলরের নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সাভারে অসহায় এক পরিবারের বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে পৌরসভার সাবেক কাউন্সিলর আয়নাল হক গেদুর বিরুদ্ধে। এ ঘটনায় জরুরী পরিষেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নেন ভুক্তভোগী।

বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। এর আগে, বাড়ি রক্ষা ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাভার মডেল থানায় সাধারণ ডায়রি দায়ের করেন ভুক্তভোগী ইভান ইবনে আসাদ।

অভিযুক্তরা হলেন- সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আনন্দপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে আয়নাল হক ওরফে গেদু কবিরাজ(৬১), আয়নাল হকের ছেলে রাজীব হোসেন(৩৬), ইমন(২১) ও আঁখি ওরফে লেডি আঁখি। এছাড়াও অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, পৈত্রিক পাঁচ শতাংশ সম্পত্তিতে ভুক্তভোগী, তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন। এই সম্পত্তি নিয়ে আদালতে দেওয়ানী মামলা (মামলা নং – ২৪২/২৩) চলমান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এই সম্পত্তি দখলের পায়তারা করে আসছেন আয়নাল হক। রবিবার দুপুর ২টার দিকে ভুক্তভোগীর বাসার রুমের তালা ভেঙ্গে ক্ষতি সাধন করেন অভিযুক্তরা। তাদের বাধা দিলে ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেয় আয়নাল হকের লোকজন।

ভুক্তভোগী ইভান ইবনে আসাদ জানান, গত বছরের ৩০ আগস্ট বাড়ীটি দখল করে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন আয়নাল হক ওরফে গেদু কবিরাজ। এ ঘটনায় সাভার মডেল থানায় ইভান ইবনে আসাদ একটি জিডি দায়ের করেন। একই দিনে ভুক্তভোগী ও তার স্ত্রী ফাতেমা জেসমিনকে মারধরের ঘটনায় আয়নাল হক ওরফে গেদু কবিরাজ, তার ছেলে রাজীব হোসেনসহ আরো ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি চলমান থাকলেও পুনরায় বাড়িতে দখলের চেষ্টা করছেন আসামিরা।

ভুক্তভোগীর বাবা আসাদুর রহমান এরশাদ বলেন, আমি সাভারের আনন্দপুর এলাকার খোদেজা বেগমকে বিয়ে করি। আমার মা ঢাকা কালেক্টরির ১৭৪৪ নং তৌজিভক্ত আনন্দপুর মৌজার ১১৫ নং খতিয়ানের এসএ – ১৮২ নং দাগ, আরএস-১৭২ নং দাগের ৫ শতাংশ সম্পত্তি সাভার সাব-রেজিস্ট্রি অফিসে ১২৯৫২ নং দলিলের মাধ্যমে ১৯৯৬ সালে আমার নামে লিখে দেন। দীর্ঘদিন আমি প্রবাসে থাকায় আমার স্ত্রী পরকীয়ার লিপ্ত হওয়ায় আমি প্রবাসেই থেকে যাই। আমার ছেলে ইভান ওই সম্পত্তিতে বসবাস করে আসছে। তবে দেশে এসে জানতে পারি আমার সাবেক স্ত্রী খোদেজা বেগম জাল দলিলের মাধ্যমে এই সম্পত্তি তার চাচাত ভাই আয়নাল হক গেদুর মাধ্যমে দখলের চেষ্টা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আয়নাল হক ওরফে গেদু কবিরাজ বলেন, বাড়িটা আমার ক্রয়কৃত সম্পত্তি।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনা তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বা বু ম/ সুমন রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com