শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কামরাঙ্গীরচরে ২৪ হোটেল-রেস্তোরাঁয় পুলিশের অভিযান, আটক ২৪

কামরাঙ্গীরচরে ২৪ হোটেল-রেস্তোরাঁয় পুলিশের অভিযান, আটক ২৪

সোমবার রাতে কামরাঙ্গীরচর এলাকায় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অভিযানটি পরিচালিত হয়।
সোমবার রাতে কামরাঙ্গীরচর এলাকায় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অভিযানটি পরিচালিত হয়।

স্টাফ রিপোর্টার-

রাজধানীর কামরাঙ্গীরচর থানার রসুলপুর, আশরাফাবাদ, লোহারব্রিজসহ বিভিন্ন এলাকায় প্রায় ২৪টি হোটেল-রেস্তোরাঁয় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে রেস্টুরেন্টের মালিক ও ম্যানেজারসহ ২৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার রাতে কামরাঙ্গীরচর এলাকায় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অভিযানটি পরিচালিত হয়।

মঙ্গলবার ( ৫ মার্চ) সকালে বিষয়টা নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান।

মাহবুব-উজ-জামান বলেন, অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে দাহ্য পদার্থ ব্যবহারে মানুষকে সচেতন করা। কোথাও অনিয়ম ও অব্যবস্থাপনা দেখামাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অনেককে সতর্ক করাও হচ্ছে।

হোটেল-রেস্তোরাঁর যথাযথ অনুমোদন রয়েছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু টেকসই, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ঝুঁকির বিষয়গুলো যথাযথভাবে চেক করা হচ্ছে। তবে,গ্যাসের সিলিন্ডার ব্যবহারে সকলেই বেশ উদাসীন।

বড় ধরনের অগ্নি দুর্ঘটনা এড়াতে এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, লালবাগ জোনের এডিসি মোহাম্মদ শহিদুল ইসলাম,এসি মো. ইমরান হোসেন মোল্লা, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফজলুর রহমান ও থানা ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com