মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
ওয়ারীতে রেস্তোরাঁয় পুলিশের অভিযান,  গ্রেফতার ৩৩

ওয়ারীতে রেস্তোরাঁয় পুলিশের অভিযান,  গ্রেফতার ৩৩

সোমবার (৪ মার্চ) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তার নেতৃত্বে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান শুরু হয়।
সোমবার (৪ মার্চ) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তার নেতৃত্বে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক-  

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ওয়ারী বিভাগের আওতাধীন ৩১টি আবাসিক ভবনে থাকা রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান চালিয়ে  ৩৩ জনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

সোমবার (৪ মার্চ) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তার নেতৃত্বে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান শুরু হয়।

তিনি জানান, অবহেলা, বেপরোয়া, তাচ্ছিল্যপূর্ণ বিপদজনকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যারা আবাসিক ভবনে রেস্টুরেন্ট করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে।

ওয়ারী থানা এলাকায় ১০টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়। ডেমরা থানায় এলাকায় ৬টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়। কদমতলী থানায় এলাকায় ১০টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়। গেন্ডারিয়া থানায় এলাকায় ২টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া শ্যামপুর  থানায় এলাকায় ৬ টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে একজনকেও গ্রেফতার করা হয়নি।

উল্লেখ, রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্ট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের প্রাণহানির পরে নড়চড়ে বসে সরকারের বিভিন্ন দপ্তর। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ঢাকা সিটি কর্পোরেশন, রাজউক ও ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com