শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশের ইমরানুর

ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশের ইমরানুর

স্টাফ রিপোর্টার-
গ্ল্যাসগোতে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ৬০ মিটার ইভেন্টে ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে তৃতীয় হয়েছেন তিনি।

গ্রেট ব্রিটেনের গ্লাসগোতে শুক্রবার (১ মার্চ) শুরু হয়েছে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এদিন সন্ধ্যায় ৬০ মিটার ইভেন্টে রাউন্ড ওয়ানের ৭ নম্বর হিটে অংশ নেন ইমরানুর। যেখানে তার সঙ্গী ছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা জ্যামাইকার আকিম ব্লেক, ৩৮ নম্বরে থাকা স্লোভাকিয়ার জ্যান ভোলকো, ৯৪ নম্বরে থাকা ফিনল্যান্ডের স্যামুলি স্যামুয়েলসন। আর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ইমরানুরের অবস্থান ১৬৩তম। হিটে মোট অংশ নেন ৮ জন।

৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ইমরানুর। হিটে ‍তৃতীয় হয়ে নিশ্চিত করেন সেমিফাইনাল। হিটে ৬ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন আকিম ব্লেক। সব হিট মিলিয়ে ৬ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে সেরা টাইমিং করেছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান কোলম্যান।

আগামীকাল বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় (গ্লাসগো সময় ১৯:৪৫ মিনিট) ৬০মিটার ইভেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

সপ্তাহ দুয়েক আগে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টের ফাইনাল খেলেছিলেন ইমরানুর। তবে হিটে চতুর্থ হওয়ায় পদক পাওয়া হয়নি তার। সে আক্ষেপ নিশ্চয়ই গ্ল্যাসগোতে মেটাতে চাইবেন দেশের দ্রুততম এ মানব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com