মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীতে ৩৪৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

রাজধানীতে ৩৪৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলশান এলাকা থেকে ৩৪৮ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রবিবার (০৩মার্চ) র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. জুবায়ের মোল্লা (৩৪) এবং মো. মোস্তফা (৪৫)।

মাহফুজুর রহমান বলেন, আজ সকালে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকার গুলশান থানা এলাকায় ২ জন মাদক ব্যবসায়ী ১টি সাদা রং এর পিকআপ ভ্যান যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য বহন করবে। গুলশান থানা এলাকা থেকে বনানী থানা এলাকার উদ্দেশ্যে রওয়ানা করবে। তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এসময় আসামীদের কাছ থেকে ৩৪৮ বোতল (৩৯৫.০৪ লিটার) বিদেশী মদ, ১টি সাদা রং এর পিকআপ ভ্যান ও ১টি মোবাইল ফোন এবং নগদ-২ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com