মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেইলি রোডের অগ্নিকাণ্ডে পুলিশ পরিবারের সদস্য লামিশা ইসলাম এর মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

বেইলি রোডের অগ্নিকাণ্ডে পুলিশ পরিবারের সদস্য লামিশা ইসলাম এর মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

স্টাফ রিপোর্টার-

পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত ডিআইজি (রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) এর মেয়ে লামিশা ইসলাম এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

আজ শুক্রবার এক শোকবার্তায় ডিএমপি কমিশনার লামিশা ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯ টা ৫০ মিনিটে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। আগুনে লামিশা ইসলাম গুরুতর আহত হন। তাকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com