শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
শনিবার সারাদেশে ইন্টারনেট সেবা আংশিক বন্ধ রাখার ঘোষণা স্থগিত

শনিবার সারাদেশে ইন্টারনেট সেবা আংশিক বন্ধ রাখার ঘোষণা স্থগিত

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইন্টারনেট সংযোগ সচল থাকার কথা জানিয়েছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইন্টারনেট সংযোগ সচল থাকার কথা জানিয়েছে।

স্টাফ রিপোর্টার-

দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে শনিবার (২ মার্চ) দেশে ইন্টারনেটে বিঘ্ন ঘটার কোনও আশঙ্কা নেই। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইন্টারনেট সংযোগ সচল থাকার কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম ২ মার্চ কারিগরি ত্রুটি নিরসনের জন্য রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করেছিল। পরবর্তী সময়ে একই সময়ে অন্যান্য কনসোর্টিয়ামের সাবমেরিন ক্যাবল সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়। এজন্য সি-মি-উই-৪-এর বর্ণিত রক্ষণাবেক্ষণ কাজটি কনসোর্টিয়াম স্থগিত করেছে। এ অবস্থায় আগামী ২ মার্চ সি-মি-উই-৪-এর মাধ্যমে বিএসসিপিএলসির সব সার্কিট যথারীতি চালু থাকবে।

ওই রক্ষণাবেক্ষণ কাজটির সূচি কনসোর্টিয়াম পুনর্নির্ধারণ করে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়ে দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com