রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শেরেবাংলা নগরের চার সরকারি হাসপাতালে র‌্যাবের হানা!

শেরেবাংলা নগরের চার সরকারি হাসপাতালে র‌্যাবের হানা!

স্টাফ রিপোর্টার-

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, শিশু হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৩৮ জন’কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।

বুধবার ( ২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুড় দেড়টা পর্যন্ত হাসপাতাল গুলোতে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।

‌র‌্যাব -২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি সংঘবদ্ধ দালাল চক্র রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, শিশু হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহিতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদেরকে দ্রুত ও ভাল সেবা প্রদান করার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে। দালাল চক্রটি অল্প সময়ে ডাক্তারী সেবা দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এসব ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে।

তিনি আরও বলেন,এসব বিজ্ঞপ্তি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। উপরোক্ত এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
তিনি জানান, আজ বুধবার সকালে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু হাসান ও মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগর এ অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, শিশু হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দালাল চক্রের ৩৮ জন’কে গ্রেফতার করে।

তিনি আরও জানান, আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

জনস্বর্থে ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com