বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঢাকার বিভিন্ন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ৩০

ঢাকার বিভিন্ন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ৩০

স্টাফ রিপোর্টার-
রাজধানীতে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নেমেছে ‍র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শেরে বাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলামান।

দুপুরে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর নাজমুল বাংলা ট্রিবিউনকে এ সব তথ্য জানান। তিনি বলেন, ‘র‍্যাব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালাচ্ছে। দালাল চক্র হিসেবে যাদের ধরা হচ্ছে, তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমানার আওতায় আনা হচ্ছে। এখন পর্যন্ত ৩০ থেকে ৩২ জনকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শহীদ সোহওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৭ জন, শিশু হাসপাতাল থেকে চার জনকে আটক করা হয়েছে। এছাড়া কয়েক জনকে আটক করা হয়েছে পঙ্গু হাসপাতাল থেকে। এখনও অভিযান চলমান।’

এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com