রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

নতুন দায়িত্বে নান্নু

নতুন দায়িত্বে নান্নু

মিনহাজুল আবেদীন নান্নু।
মিনহাজুল আবেদীন নান্নু।

স্পোর্টস ডেস্ক-

প্রায় এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে এ মাসে সরে যাচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু। তার পরিবর্তে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক করা হচ্ছে।

তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন, নির্বাচকের দায়িত্বে থেকে সরিয়ে দেওয়া নান্নু ও হাবিবুল বাশার সুমনকে বিসিবিতেই রাখা হবে। এরপর কিছুদিন আগে নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পান সুমন। আর এবার বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিচ্ছেন নান্নু। এই খবর নান্নু নিজেই কয়েকটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

বিসিবির হেড অব প্রোগ্রাম অস্ট্রেলিয়ান ডেভিড মুরসের সঙ্গে এ বিভাগে কাজ করবেন নান্নু। বিসিবির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, গেম ডেভেলপমেন্ট, টুর্নামেন্ট এসব নিয়ে কাজ করবেন তিনি। সার্বিকভাবে ক্রিকেটের সবকিছুর উন্নতিতেই চোখ থাকবে তাদের।

এর আগে প্রায় এক যুগ বিসিবির প্রধান নির্বাচক ছিলেন নান্নু। এরপর নানা আলোচনা-সমালোচনার পর গত ১২ ফেব্রুয়ারি বোর্ডসভায় তার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবিতে নতুন ঠিকানা খুঁজে পেলেন সাবেক এই ক্রিকেটার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com