বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মামলা তুলে নিতে হুমকি, ডিবিতে অভিযোগ জানালেন শিশু আয়ানের বাবা

মামলা তুলে নিতে হুমকি, ডিবিতে অভিযোগ জানালেন শিশু আয়ানের বাবা

স্টাফ রিপোর্টার-

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় ডিবিতে অভিযোগ জানিয়েছেন আয়ানের বাবা শামীম আহমেদ। এছাড়াও আসামিদের আইনের আওতায় আনতে তিনি অনুরোধ জানান।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেন। তিনি ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে এবিষয়ে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে আয়ানের বাবা শামীম আহমেদ বলেন, ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা করায় আমাকে হত্যার ভয় দেখানো হচ্ছে। এই ঘটনায় আমি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি। এই ঘটনায় জড়িতদের কেউ ধরতে পারতেছে না। অথচ রামপুরার জে এস হাসপাতালে যে শিশু মৃত্যুর ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অথচ আমার এই ঘটনার দুই মাস হলেও কেউকে গ্রেফতার করা হচ্ছে না।

তিনি আরও বলেন, আমি একটাই কথা বলতে চাই। আজকে যদি আয়ান হত্যার সঠিক বিচার হতো তাহলে হয় তো বা রামপুরায় আবার শিশুর খাতনা করাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটতো না। চিকিৎসকরা চাপে থাকত। কিছু কিছু ডাক্তার নামে কসাই যারা টাকার জন্য এই ধরনের ফুটফুটে হত্যা করছে। আমার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবে না। কিন্তু আমি চাই দেশের মানুষ সচেতন হোক, পাশাপাশি অভিভাবকরা সচেতন হোক।

মামলার বিষয়ে তিনি বলেন, আমার মামলা করলেও কোনো অগ্রিগতি নেই। জড়িতদের কাউকে গ্রেফতার করা হচ্ছে না। ফলে আমরা ডিবির সরনাপন্ন হোলাম। ডিবির দুয়ারে আমরা হাজির হোলাম। ডিবি যদি একটি গরিব পিতা হিসেবে সহানুভূতি দেখায় তাহলে আমরা সুষ্ঠ একটা বিচার পাবো। ডিবি থেকে বলা হয়েছে তারা আমাদের অভিযোগ আমলে নিবে। আমরা আজকে মামলা তদন্তের আবেদন দিবো।

আয়ানের বাবার আবেদন ও খতনা করাতে দুই শিশুর মৃত্যুর  বিষয়ে গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেছেন, আমরা বিষয়টি জেনেছি। থানা গুলোতে মামলা হয়েছে। ডিবি পুলিশ ছাঁয়া তদন্ত করছে। এটা অত্যন্ত দুঃখ জনক ঘটনা। আগে এলাকায় কোনো ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই সুন্নতে খতনা করানো হতো। কিন্তু এখন কথিত কিছু অবৈধ ভুয়া ক্লিনিকগুলোতে ছোট ছোট শিশুদের খতনার নামে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা হচ্ছে। কিন্তু পরে আর জ্ঞান ফিরছে না। এমন কি এই সকল ক্লিনিকে অ্যানেস্থেসিয়া দেওয়ার অনুমোদনও নেই। আমাদের টিম কাজ করছে। যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। বাবা-মায়ের কোল থেকে শিশু হারিয়ে যাবে এটা কোনোভাবেই মানা যায় না।

আয়ানের বাবাকে হুমকির বিষয়ে তিনি বলেন, আয়ানের বাবা ডিবিতে যদি মামলা তদন্তের আবেদন করলে আমরা তদন্ত করবো। আসলে অনেক প্রতিষ্ঠান বড়। কিন্তু তিনি সাধারণ মানুষ বড় প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই করে পারবেন না। তবে আমরা তার পাশে আছি। হাসপাতালটির অ্যানেস্থেসিয়া দেওয়ার অনুমোদন ছিলো না। তারপরেও তারা অ্যানেস্থেসিয়া দিয়েছে। এই ঘটনায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনার দায় তারা এড়াতে পারে না।

উল্লেখ্য গত ৩১শে ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় ইউনাইটেড মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে খতনার জন্য শিশু আয়ানকে নেয়া হয়। অজ্ঞান করে খতনা করার পর আর শিশুটির চেতনা না ফেরায় তাকে গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালের পিআইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই গত ৭ই জানুয়ারি মারা যায় শিশু আয়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com