মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শাহজালালে ২ কেজি’র অধিক স্বর্ণ উদ্ধার! আটক ৪

শাহজালালে ২ কেজি’র অধিক স্বর্ণ উদ্ধার! আটক ৪

স্টাফ রিপোর্টার-

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ অভিযানে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের স্বর্ণের বার এবং অলংকার উদ্ধার করা হয়েছে। এসময় ৪ জন যাত্রীকে আটক করা হয়। তারা কৌশলে এই স্বর্ণ পাচারের চেষ্টাকালে আটক হন।

আটককৃতরা হলেন- আব্দুল কাদির(৪১), মো: জুয়েল হোসেন(৩৪), ইব্রাহিম খলিল(৪০) এবং খোরশেদ আলম(৪২)। তারা প্রত্যেকেই ইউএস বাংলার বিএস ৩৪২ ফ্লাইটের যাত্রী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল (২১ ফেব্রুয়ারি) ভোর ৪: ৫৫ মিনিটে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় অবতরন করে। এসময় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এনএসআই- এপিবিএন- কাস্টমসের একটি যৌথ অপারেশন টিম গ্রীন চ্যানেল এবং এর বাইরে কৌশলগত অবস্থান গ্রহন করে।

তিনি আরও জানান, আনুমানিক সকাল ৬ টার সময় একে একে এই ফ্লাইটের সকল যাত্রী বের হয়ে যেতে থাকেন। তথ্য অনুযায়ী ৪ জন যাত্রীকে থামানো হয়। তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না সে ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন।

জিয়াউল হক বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকায় এবং যাত্রীদের আচরনে সন্দেহ হওয়ায় আভিযানিক দল তাদের অধিকতর তল্লাশীর সিদ্ধান্ত নেয়। এসময় অভিযানে অংশ নেয়া সকল সংস্থার প্রতিনিধিদের সামনে যাত্রীদের তল্লাশী করলে তাদের প্রত্যেকের পরিধেয় পোশাকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩১৬  গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১ টি করে গোল্ড বার ১১৬ গ্রাম এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়। প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন এবং প্রত্যেকের কাছেই ৫২৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৭৪ লক্ষ টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরো জানান যে, আটককৃত যাত্রীদের মধ্যে মো: জুয়েল হোসেন পটুয়াখালী জেলার বাসিন্দা, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের বাসিন্দা এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা।

আটককৃত যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com