সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সাভারে মাঠকর্ম অনুশীলনবিষয়ক কর্মশালা ও গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত

সাভারে মাঠকর্ম অনুশীলনবিষয়ক কর্মশালা ও গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি

সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগ কর্তৃক স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে মাঠকর্ম অনুশীলনবিষয়ক এক কর্মশালা ও গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. দিল আফরোজা শামীম ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফজলুল হক।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিভাগের সকল শিক্ষকদের উপস্থিতিতে চতুর্থ বর্ষের আটটি দলের অংশগ্রহণে কর্মশালায় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ মাঠকর্ম প্রতিষ্ঠান সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. দিল আফরোজ শামীম এ ধরনের কর্মশালা ও প্রেজেন্টেশন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তুবিক জ্ঞান অর্জনে ও মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে বলে মন্তব্য করেন। এছাড়া শ্রেণী শিক্ষার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি আয়োজন করা উচিত বলে মত প্রকাশ করেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনায় এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মনিরুল হক।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com