শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
“বমি পার্টির” মূলহোতা চোরা স্বপন গ্রেফতার!

“বমি পার্টির” মূলহোতা চোরা স্বপন গ্রেফতার!

স্টাফ রিপোর্টার- বাস যাত্রীর গায়ে বমি করে অভিনব কায়দায় ছিনতাইকারী দল “বমি পার্টির” মূলহোতা মো: স্বপন (৫২) ওরফে চোরা স্বপন’কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছিনতাইয়ের অভিযোগে মোঃ স্বপন’কে গতকাল (মঙ্গলবার) তেজগাঁও থানার ফার্মগেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ছুরি এবং ছিনতাই করা ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, বমি পার্টি’ একটি ছিনতাই চক্র। তারা বাসে যাত্রীবেশে উঠে যাত্রীর গায়ে বমি করে ছিনতাই করে। আটককৃত স্বপন এ চক্রের সদস্যদের কাছে ‘গুরু স্বপন’ নামে পরিচিত। সে  বরিশাল জেলার কাজিরহাট থানার সন্তোষপুর গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে। 

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত স্বপন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে আরও ১০ টি মামলা রয়েছে। সে একসময় চুরি করত। চুরির অভিযোগে বেশ কয়েকবার আটকও হয়েছেন। এ কারণে গ্রামে সবাই চোরা স্বপন নামেই চিনে। গ্রাম ছেড়ে ঢাকায় এসে সে ছিনতাই শুরু করেন। প্রথমে অন্য দলের সাথে থাকলেও পরে নিজেই দল করে নেন। এরপর তিনি নিজেই ‘বমি পার্টি’ চক্র তৈরি করেন।

এ চক্রের ছিনতাইয়ের কৌশল হিসেবে ওসি জানান, তার দলের সদস্যরা বিভিন্ন বাসে উঠেন। বাসে প্রথমে কৃত্রিম জটলা তৈরি করেন, এরপর কেউ একজন কৃত্রিম বমি করেন। বমি করার পর বাসের মধ্যে এক ধরণের হৈ-হুল্লোড় তৈরি হয়। সে সুযোগে এই গ্রুপের সদস্যরা যাত্রীর মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যান। তারা যে বমি করেন সেটা কৃত্রিম। চকলেট এবং পানির বিশেষ মিশ্রণে এই কৃত্রিম বমি করা হয়। কৃত্রিম এই বমি সবাই করতে পারে না। এই বমি করার ‘প্রশিক্ষণ’ দেন স্বপন। তাই তাকে এই ধরনের ছিনতাইকারী দলের সদস্যরা গুরু স্বপন নামেই ডাকেন।

ওসি মহসীন জানান,গতকাল ( মঙ্গলবার) রাতে ফার্মগেটে একটি বাসে স্বপন তার আরও দুই সদস্য নিয়ে উঠেন। তারা সেখানে বমি করে ছিনতাইয়ের চেষ্টা করলে যাত্রীরা দেখে ফেলেন। এসময় দুইজন পালালেও স্বপনকে আটক করা হয়। পরে পুলিশ আটক স্বপনের কাছ থেকে একটি ছুরি ও ৮০ হাজার টাকা উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com