বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গরীব, দুস্থ ও অসহায় পরিবারের সহায়তায় কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ

গরীব, দুস্থ ও অসহায় পরিবারের সহায়তায় কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ

ডেস্ক রিপোর্ট – গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সহায়তায় হাত বাড়ালো বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ। আজ সকালে চট্টগ্রামে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর হতে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবছরও ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রবিবার বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি বেইস চট্টগ্রাম সিজিএফডব্লিউএ প্রাঙ্গনে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন এবং ফুড কার্ট প্রদান করেন।

এছাড়াও গরীব ও অসহায় নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে কোস্ট গার্ড কর্তৃক আয়োজিত নকশি কাঁথা, আলপনা এবং মৃৎ শিল্প প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনান্তে অংশগ্রহনকারী ০৮ জনকে সনদ প্রদান করেন।

তিনি আরও বলেন, এই জনকল্যাণমূলক কার্যক্রমে কোস্ট গার্ড পূর্ব জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com