রবিবার, ২১ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডিমলায় ঝড় বৃষ্টিতে ফসলের ক্ষতি

ডিমলায় ঝড় বৃষ্টিতে ফসলের ক্ষতি

ডিমলা উপজেলায় গত কয়েকদিনের মাঝারি ঝড় বৃষ্টিতে ধান,ভূট্টা, চীনা বাদাম, আম,লিচু সহ ফসলের মোটামুটি ক্ষতি হয়েছে।

উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ধান চাষী আখতারুজ্জামান সরকার ডনি বলেন, ঝড় বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে, ক্ষেতের বেশির ভাগ ধান পেকেছে কিন্তুু কয়েকদিনের ঝড় বৃষ্টিতে কিছু কিছু পাকা ধান ঝরে গেছে ও বেশ কিছু ধানগাছ মাটিতে পড়ে গেছে। আমরা কষ্ট করে কিছু ধান কাটলেও বৃষ্টির কারণে মারাই করতে পারছি না। এসব ধান খোলা  অবস্থায় থাকায় উঠানেই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

ডিমলা  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী জানান, উজানের ঢলের কারণে ২৫ মে তিস্তায় পানি বেড়ে যাওয়ার কারণে ১৫ হেক্টর চীনা বাদামক্ষেত আক্রান্ত হয়েছে। বাতাস এবং বৃষ্টিতে কিছু কিছু জায়গার ধানক্ষেত, ভূট্টা সহ কিছু ফসল আংশিক ক্ষতি হয়েছে। উপজেলায় এ পর্যন্ত ৬২ ভাগ ভূট্টা ও ৩৫ ভাগ ধান  ঘরে উঠেছে এবং ৯০ ভাগ ধান পরিপক্ক হয়েছে। আগামী ৭ দিন আবহাওয়া যদি ভালো থাকে তাহলে সম্পূর্ণ ধান ও ভূট্টা ঘরে উঠবে। 

উপজেলার  ঠাকুরগঞ্জ গ্রামের ভূট্টা চাষী ছবিউল ইসলাম বলেন, আমি ৫ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি, গত কয়েকদিনের ঝড় বৃষ্টির ফলে প্রায় ১ বিঘা জমির ভূট্টা গাছেই ফেটে ফেটে কালো রং ধারণ করেছে। আবহাওয়া অনুকূলে না থাকলে মারাত্নক বিপর্যয়ের মুখে পড়বো। 

আগামী চার থেকে পাঁচদিন হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি বলেন, ঝড়বৃষ্টিতে আম, লিচু ও কিছু ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। ঝড়ে পড়া আম থেকে বিভিন্ন ধরনের আচার জাতীয় মুখরোচক খাদ্য বানাতে তিনি ক্ষতিগ্রস্তদের অাহবান জানান।

এ বছর উপজেলায় ১০,৬২০ হেক্টর জমিতে বোরো ধান ও ১১ হাজার ৭৫০ হেক্টর জমিতে ভূট্টা  আবাদ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com