শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাইক্রোবাসে ঢাকায় পৌছে দেয়ার কথা বলে ডাকাতি! গ্রেফতার ১

মাইক্রোবাসে ঢাকায় পৌছে দেয়ার কথা বলে ডাকাতি! গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার- ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসে ঢাকায় পৌছে দেয়ার কথা বলে বাসের জন্য অপেক্ষমান এক যাত্রীকে গাড়িতে তুলে তার মূল্যবান সামগ্রী ও টাকা পয়সা লুট ও পরিবারের কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে
টাকা নিয়ে রাস্তায় ফেলে যায় একটি ডাকাত চক্র।

গত বছরের ১২ ই ডিসেম্বর বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল হাইওয়ে রোড এর উপর এ ঘটনা ঘটে।

ডাকাতির এ ঘটনায় আন্তঃ জেলা ডাকাত দলের নেতা ডাকাত সর্দার পরিমল ওরফে সাগর হাওলাদার’কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব -১০।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে র‌্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল ৯ ফেব্রুয়ারি মাঝরাতে র‌্যাব-১১ ও র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার দক্ষিণ মিজমিজি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের প্রধান পলাতক আসামী পরিমল ওরফে সাগর হাওলাদার (৪৩) কে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামী পরিমল  ওরফে সাগর হাওলাদার আন্তঃজেলা ডাকাত দলের নেতা। সে ও তার ডাকাত দলের অন্যান্য সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে গত ১২ ডিসেম্বর বিকেলে ঢাকায় আসার জন্য বাসের অপেক্ষমান থাকা কামরুল হাসান (৩৩) কে গাড়িতে তুলে নিয়ে ডাকাতি সংগঠিত করে।

ডাকাতির বর্ননা দিতে গিয়ে সহকারী পুলিশ সুপার বলেন, একটি সিলভার রংয়ের নোয়া মাইক্রোবাসে করে সাগর হাওলাদার ও তার অন্যান্য সহযোগীরা মিলে কামরুল হাসান কে কোথায় যাবেন? জিজ্ঞাসা করলে ভিকটিম বলে যে সে ঢাকায় যাবে। তখন তাদের সঙ্গে ঢাকায় যেতে পারেন এবং এর বিনিময়ে বাসের ভাড়া দিলেও চলবে বলে জানায়। কামরুল হাসান সরল বিশ্বাসে আসামীদের সাথে উক্ত মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে দেয়।

পরবর্তীতে ভাঙ্গা গোল চত্তর অতিক্রম করার পর ডাকাত দলের সদস্যরা কামরুল হাসান’কে গাড়ীর মধ্যে হাত, পা বেধে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি জানান, কামরুল হাসান মৃত্যু ভয়ে ভীত হয়ে তার স্ত্রীকে ফোন করে নগদ টাকা পাঠাতে বলে।  আসামীদেরকে নগদ ও বিকাশের মাধ্যমে নগদ ৪৩,০০০/- টাকা পাঠালে ডাকাত দলের সদস্যরা কামরুল হাসান’কে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com