শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
র‍্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ২জন গ্রেফতার

র‍্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ২জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

রাজধানীর দক্ষিণখান থানার কসাইবাড়ী রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা অভিযোগে দুজনকে গ্রেফতার করে র‍্যাব-১।

গ্রেফতারকৃতরা হলো- মো. শহিদুল ইসলাম ওরফে তুহিন (৪০) ও মো. জুয়েল (৩২)। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। এসময় ৩টি মোবাইল ফোন, দুটি ক্রেডিট কার্ড, একটি ভূয়া র‌্যাব পরিচয়পত্র এবং নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব-১ এর সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় দুই প্রতারককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. পারভেজ রানা।

তিনি বলেন, রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার কসাইবাড়ী রেল লাইন এলাকায় আমির চাইনিজ এন্ড পার্টি সেন্টারের ২য় তলা থেকে অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গ্রেফতারকৃতরা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে নিজেদের আধিপত্য বিস্তার করে আসছিল। তারা অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি উদ্ধার এবং চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে সাধারণ মানুষের থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল।

তারা নিজদের র‌্যাব সদস্য পরিচয়ে ইতোপূর্বে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com