শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শাহবাগ থেকে আনসার আল ইসলামে’র এক সদস্য গ্রেফতার

শাহবাগ থেকে আনসার আল ইসলামে’র এক সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার- 

রাজধানীর শাহবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ‘‘আনসার আল ইসলাম’’ এর এজাহারভুক্ত পলাতক ১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতারকৃতের নাম- মো: আবরার হোসাইন (১৮), তার পিতার নাম আব্দুর রাজ্জাক। সে চট্টগ্রাম জেলার কোতয়ালী থানার ফিরিঙ্গিবাজারের ইয়াকুব নগর এলাকার বাসিন্দা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর পুলিশ সুপার শিরিন আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল দুপুর ১ টায় ডিএমপি’র শাহবাগ থানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে থেকে “আনসার আল ইসলাম” এর এজাহারভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এটিইউ বলছে, গ্রেফতারকৃত আসামী কারাবন্দী শীর্ষ জঙ্গিদের সাথে বাইরে মুক্ত জঙ্গিদের যোগা-যোগের মাধ্যম হিসেবে কাজ করত। জনমনে ত্রাস ও ভীতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘‘আনসার আল ইসলাম’’ এর কার্যক্রম পরিচালনা এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার-প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করছিল।

জানা যায়, গ্রেফতারকৃত মো: আবরার হোসাইন এর বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় এর এজাহারভূক্ত পলাতক আসামী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com