শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার-

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেলপথের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের আলম ম-লের ছেলে শরিফ (৪০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে রতন (৩২) ও তার শিশুসন্তান সানি (৬)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই মো. তৈয়ব জানান, তারা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায়

পৌঁছার পর বিকল হয়ে পড়ে।

পরে তারা বাস থেকে নেমে রেলপথে অবস্থান করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা তিনজন মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com