শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
‘মা’ ডেকে সিএনজিতে তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

‘মা’ ডেকে সিএনজিতে তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

রাজধানীর তেজগাঁও এলাকায় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


গ্রেফতারকৃতের নাম- আমীর হোসেন (৭০)।

মঙ্গলবার ( ৩০ জানুয়ারি ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন।

তিনি বলেন, আমীর হোসেন নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তেজগাঁও থানার বিজয় স্মরণী মোড়ে সিএনজির ভিতর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। পরে আজ অভিযোগ করলে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার শিকার নারীর বয়স ২৭। তিনি বেসরকারি একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী।

ঘটনার বিষয়ে ভুক্তভোগীর অভিযোগের বরাত দিয়ে ওস মহসীন বলেন, গতকাল সোমবার বিকেলে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এসময় আমীর হোসেনও ওই স্থানে ছিলেন। তখন আমির হোসেন তাকে প্রস্তাব দেন ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজিতে যাওয়ার। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে তাই রাজি হন ভুক্তভোগী সে শিক্ষার্থী। এছাড়া ৭০ বছর বয়সী আমির হোসেন তাকে ‘মা’ ডাকায় তিনিও আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু গাড়িতে উঠেই বৃদ্ধ আমির শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। যৌথভাবে ভাড়ার কথা থাকলেও আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেন এবং তার নাম্বার দিয়ে দেন। ভুক্তভোগী লোকলজ্জায় কাউকেই কিছু বলেননি।

আজ বিকেলে আমির হোসেন আবারও তাকে ফোন দেন এবং একসাথে যাওয়ার প্রস্তাব দেন। পরে তিনি পুলিশে অভিযোগ করলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com