মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নারী ক্রিকেটার স্বর্ণার বাসায় চুরির অভিযোগ, থানায় মামলা

নারী ক্রিকেটার স্বর্ণার বাসায় চুরির অভিযোগ, থানায় মামলা

স্টাফ রিপোর্টার-

রাজধানীর শেরেবাংলা নগর থানার পূর্ব রাজাবাজার এলাকায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার স্বর্ণা আক্তারের (১৭) বাসা থেকে দুটি আইফোন ও ওয়ারড্রবের তালা ভেঙ্গে সাড়ে ৩ হাজার ডলারসহ মোট সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্রিকেটার স্বর্ণা বাদী হয়ে মো. আল-আমিন দেওয়ান আযান নাম একজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী।

অভিযোগের বরাত দিয়ে ওসি আহাদ বলেন, ২৯ জানুয়ারি দুপুরের দিকে জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার স্বর্ণা আক্তারের রাজধানীর পূর্ব রাজাবাজারের ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে তিন হাজার ডলার, সাড়ে ৬ হাজার নগদ টাকা, জন্ম সনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে। এ অভিযোগে তিনি থানায় এসে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযান অন্য নারী ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন।

মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা আক্তার অভিযোগ করেছেন, অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযানকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুম মেট। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান মাঠে এসে আমাকে বলেন- ‘তোমার মোবাইল ফোন কোথায়?’ আমি বলি- ‘আমার ব্যাগে। এরপর তিনি আমার ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের কিছুক্ষন ছবি উঠিয়ে বেলা ১২টার দিকে মাঠ থেকে চলে যায়। এরপর স্বর্ণা ব্যাগ চেক করে দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য- ১ লাখ ১৮ হাজার টাকা) এবং আইফোন ১৩ মিনি (যার মূল্য- ৮১ হাজার টাকা) নেই।

স্বর্ণা আক্তার আরও অভিযোগ করেন, আমার অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল নম্বরে ফোন করলে ফোন বন্ধ পাই। মাঠের অনুশীলন শেষে বেলা সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখি ফ্ল্যাটের মূল দরজা লক করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙ্গে দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করে দেখতে পাই রুমের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙ্গে ৩ হাজার ৫০০ ডলার চুরি করে নিয়ে গেছে। রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্ম সনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করে নিয়ে যায়। স্বর্ণার মোট ৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকার জিনির চুরি করে নিয়ে যায় আল-আমিন দেওয়ান আযান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com