বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বিপুল পরিমান ফেনসিডিল সহ একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ

বিপুল পরিমান ফেনসিডিল সহ একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ

গ্রেফতারকৃত- গাড়ির চালক মো: আলমাছ হোসেন।
গ্রেফতারকৃত- গাড়ির চালক মো: আলমাছ হোসেন।

ডেস্ক রিপোর্ট –

বিপুল পরিমান ফেনসিডিল সহ একজন মাদক কারবারী কে গ্রেফতার ও কাভার্ড ভ্যান  জব্দ করেছে হাইওয়ে পুলিশ গাজীপুর  রিজিয়নের মধুপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- গাড়ির চালক মো: আলমাছ হোসেন (৩৬),  পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা- লাইলা বেগম, সাং-হোসনাবাদ, থানা-মুলাদী, জেলা- বরিশাল।

হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শামছুল আলম জানিয়েছেন গতকাল (২৯ জানুয়ারী) বেলা  সাড়ে ১১ টায় হাইওয়ে গাজীপুর  রিজিয়নের মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান এর নেতৃত্বে  সার্জেন্ট  মোঃ সায়রুল ইসলাম  সঙ্গীয় ফোর্স সহ  ঢাকা-টাংগাইল  মহা সড়কের “কান্দিলা” নামক স্থানে ঢাকাগামী লেনে মেম্বার বাড়ির সামনে মহা-সড়কের উপর মাদকবিরোধী চেকপোস্ট কার্যক্রম  পরিচালনা করাকালীন সময়ে একটি মিনি কাভার্ড ভ্যান তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল আটক করে।

পুলিশ বলছে, মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে টাংগাইল জেলার মির্জাপুর হাইওয়ে এলাকায় যাচ্ছিল। উদ্ধারকৃত মাদক দ্রব্য ফেনসিডিল যার বর্তমান বাজার মূল্য  অনুমানিক ৩,৭৫০০০/-টাকা।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com