বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
তদন্ত কমিটির মুখোমুখি তামিম-সাকিব

তদন্ত কমিটির মুখোমুখি তামিম-সাকিব

স্পোর্টস ডেস্ক-

গত ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা খতিয়ে দেখতে কাজ করছে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে তদন্ত কমিটি। কাজ প্রায় শেষের দিকে হলেও অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাক্ষাৎকার বাকি রয়েছে। এই দুই তারকার বক্তব্য চলমান বিপিএলের মাঝেই নেবে কমিটি।

সাকিব-তামিমদের সঙ্গে কথা বলতে তিন বোর্ড পরিচালক, এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান আজ সোমবার সিলেটে যাচ্ছেন। গতকাল আকরাম খান গণমাধ্যমে সিলেট যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আকরাম খান বলেন, ‘৯০ ভাগ কাজ মাসখানেক আগেই হয়ে গেছে। এরপর নিউজিল্যান্ড সফর ছিল, এখন বিপিএল চলছে। ২-১ জনের সাথে এখনও বসতে পারিনি। নির্বাচন নিয়ে অধিনায়কও ব্যস্ত ছিল। তাদের সঙ্গে বসে মোটামুটি রিপোর্ট দিয়ে দেব। বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করে ইতিবাচক ও নেতিবাচক দিক। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডকে দিয়ে দেব। সাকিব ছাড়াও আরও ২-১ জন বাকি আছে। সেটার জন্যই ওখানে যাচ্ছি।’

আজ সাকিবের দল রংপুর রাইডার্স ও তামিমের দল ফরচুন বরিশালের খেলা নেই। দুই দল যেহেতু একই হোটেলে আছে, তাই দুপুরের মধ্যে তাদের হোটেলে গিয়ে সাকিব-তামিমের সঙ্গে কথা বলবেন বিশেষ কমিটির সদস্যরা।

উল্লেখ্য গত নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। নয়টি ম্যাচের সাতটিতে হারা বাংলাদেশের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়েও জেগেছিল শঙ্কা। তবে শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশ।

কিন্তু দারুণ ছন্দে থাকার পরও এমন ভরাডুবির কারণ খুঁজে বের করতে গত ২৯ নভেম্বর তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com