বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক ও সংগঠক আশরাফুল কবির আসিফের জন্মদিন আজ

সাংবাদিক ও সংগঠক আশরাফুল কবির আসিফের জন্মদিন আজ

নিজস্ব প্রতিনিধিঃ

সাংবাদিক ও সংগঠক আশরাফুল কবির আসিফের জন্মদিন আজ। ১৯৮১ সালের ২৭ জানুয়ারি গাইবান্ধা জেলার সদর উপজেলার শ্যামপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আসিফ দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সাথে জড়িত। তিনি তাঁর সাংবাদিকতার পেশাদারিত্বের জন্য সাংবাদিক মহলে সুপরিচিত।

২০০৬ সালে দৈনিক যায় যায় দিনে সাব এডিটর ও কলাম লেখক হিসাবে যোগদানের মাধ্যমে শুরু হয় তাঁর সাংবাদিকতা জীবন। এরপর বৈশাখী টেলিভিশনে রিপোর্টার পদে যোগ দিয়ে কর্মগুনে সিনিয়র রিপোর্টার ও যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি পান তিনি। ২০০৮ সালে যুগ্ম বার্তা সম্পাদক পদে কাজ শুরু করেন আরটিভিতে।

পরবর্তীতে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় যোগ দেন ২০১০ সালে। সেখানে বার্তা সম্পাদক হিসেবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত কাজ করেন আশরাফুল কবির আসিফ। এরপর ২০২৩ সাল থেকে প্রকাশকের পাশাপাশি বাংলাদেশ গ্লোবালের সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

সংগঠক হিসেবে সর্বমহলে পরিচিত আশরাফুল কবির আসিফ সরকারি নিবন্ধন প্রাপ্ত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)’-এর যুগ্ম সম্পাদক। গত বছরের ৭ অক্টোবর অনুষ্ঠিত ওনাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন তিনি। আর ২০১৮ সাল থেকে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা’র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ।

রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র বিগত তিনটি কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন৷ প্রথম মেয়াদে যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করার পর সবশেষ দুই কমিটিতে কার্যনির্বাহী সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০১৭ সালে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশরাফুল কবির আসিফ।

দেশের অনলাইন উদ্যোক্তাদের সংগঠন ‘ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আসিফ। এর বাইরে গাইবান্ধা সমিতি, ঢাকা’র আজীবন সদস্য তিনি। ব্যক্তিগত জীবনে আশরাফুল কবির আসিফ এক পুত্র সন্তানের জনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com