বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তেজগাঁওয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার!

তেজগাঁওয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার!

স্টাফ রিপোর্টার-

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ টি ছুরি ও ২ টি ব্লেড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন, মো: জনি (২৯), জহির সর্দার (১৯), মোঃ ফয়সাল বেপারী (২৫), মোঃ জীবন (৫২), মোঃ আক্কাস আলী (৩৭) এবং মোঃ আসিফ (২০)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে তেজগাঁও থানার কাওরান বাজার কাঠপট্টি জালালাবাদ “স” মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ছিনতাইকারীরা কোমড়ে ছুরি ও জিহবার নিচে ব্লেড নিয়ে ঘুরে বেড়ায়। এরপর পথচারীকে টার্গেট করে জিম্মি করে ছিনতাই করে। তারা ৬ জনই তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী।

তিনি জানান, গ্রফতারকৃতদের মধ্যে মো: জনির বিরুদ্ধে ৮ টি, জহির সর্দারের বিরুদ্ধে ৩ টি, মোঃ ফয়সাল বেপারীর বিরুদ্ধে ২ টি, মোঃ আক্কাস আলীর বিরুদ্ধে ৩ টি এবং আসিফের বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে। তারা প্রত্যকেই একাধিকবার গ্রেফতার এবং জেলে গিয়েছেন। তারা প্রত্যেকেই বিভিন্ন পেশায় জড়িত। কেউ দিনমজুর, কেউ টোকাই আর কেউবা ভাঙারির দোকানদার।

তাদের ছিনতাইয়ের কৌশল বর্ননা করে ওসি বলেন, তারা রাতে সবাই ছিনতাই করেন। দলবেধে নির্জন কোন স্থানে ওঁৎ পেতে থাকেন। কোন একাকি পথচারী পেলে তাকে জাপটে ধরে সবকিছু ছিনিয়ে নেন। এসময় কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরি ও ব্লেড দিয়ে আঘাত করে আহত করেন। গতকালও রাতে এমন ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com