মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
এক বছরে ডাকাতির মামলায় ৬৩৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

এক বছরে ডাকাতির মামলায় ৬৩৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

ডেস্ক রিপোর্ট-

‌গেল এক বছরে রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত ৬৩৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখা থেকে এক সংবাদ বিঞ্জপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি হত্যা, ছিনতাইকারী, চাঁদাবাজি, ধর্ষণ, অপহরণকারী, কিশোর গ্যাং , বিভিন্ন মামলার আসামি, জাল নোট ও জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকারক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এতে আরও বলা হয়, বিভিন্ন অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব ফোর্সেস ২০১৮ সাল হতে আজ পযরন্ত রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে সর্বমোট ৩ হাজার ১৬৬ জন ডাকাত সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অঞ্চলে ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে সর্বমোট ৬৩৪ জনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। 

বিজ্ঞপ্তিতে  ২০২৩ সালে র‌্যাবের উল্লেখ্যযোগ্য অভিযান গুলোর মধ্যে উল্লেখ করা হয়-

গত ২০২৩ সালের ১জানুয়ারি  রাজধানীর আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা আলমগীর (২৩)সহ ১৪ সদস্য’কে গ্রেফতার করা হয়।  এছাড়া গত ১৬ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার চর বাউসিয়া এলাকা হতে ডাকাতিকালীন সময়ে দুর্ধর্ষ মহাসড়ক ডাকাত চক্রের দলনেতাসহ ০৮ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।

গত ৮ এপ্রিল ফৌজদারহাট কালুশাহ মাজার সংলগ্ন মহাসড়কে অভিযান পরিচালনা করে মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ১০ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। ৯ আগষ্ট রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এছাড়া গত ২৪ অক্টোবর ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

এছাড়াও গত ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জের চা বাগান এলাকায় দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের অন্যতম মূলহোতা ও লুন্ঠিত মালামালসহ ০৩ জন সক্রিয় ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অঞ্চলে সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে র‌্যাব ফোর্সেস এর গোয়েন্দা নজরদারী ও জোরালো অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com