বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা পরিচয়ে প্রতারণার দায়ে একজন গ্রেফতার

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা পরিচয়ে প্রতারণার দায়ে একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক প্রতারককে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মোঃ জুটন মিয়া। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায়। তিনি কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।

গতকাল বুধবার কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশের একটি দল।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ ডিএমপি নিউজকে জানান, প্রতারক জুটন মিয়া নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং ছবি প্রদর্শন করে আঃ রাজ্জাক রাজন নামের এক ব্যক্তির নিকট থেকে বিভিন্ন সময় প্রতারণা করে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার আঃ রাজ্জাক সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করেন।

ওসি আরো জানান, আদালত আসামি জুটনের নামে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জুটনের অবস্থান সনাক্ত করে গতকাল বুধবার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুটনকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com