শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
তেজগাঁওয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সহ ৬ জন গ্রেফতার

তেজগাঁওয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সহ ৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

তেজগাঁওয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী সুরুজ মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও থানার কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,সুরুজ (৩০), লিটন মিয়া (৩৮), সাগর (২১), মো: আজাহার (৩৭),  মো: শান্ত হোসেন (২৬) এবং মরিয়ম (২৮)।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তেজগাঁওের শীর্ষ মাদক ব্যবসায়ী সুরুজ সহ  আরও ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সুরুজ তেজগাঁওয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা। তিনি মূলত গাঁজা বিক্রি করেন। তার বয়স ৩০ হলেও তার বিরুদ্ধে মাদক মামলা ৩১ টি! তিনি অর্ধশতাধিক বার গ্রেফতার হয়েছেন। প্রতিবার গ্রেফতার হন, জামিনে বের হন, এরপর আবারও গাঁজা বিক্রি শুরু করেন। গতকাল একটি মামলার ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়। এসময় পৃথক অভিযানে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। তারাও প্রত্যেকে চিহ্নিত মাদক বিক্রেতা।

ওসি মহসীন বলেন, গ্রেফতারকৃত অপর আসামীদের মধ্যে লিটন মিয়ার বিরুদ্ধে ১০ টি,  সাগরের বিরুদ্ধে ৮ টি,  মো: আজাহারের বিরুদ্ধে ৪ টি,  মো: শান্ত হোসেনের বিরুদ্ধে ১ টি এবং মরিয়মের বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে। এরা প্রত্যেকেই তেজগাঁওয়ে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করেন। তাদের প্রত্যেককেই ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com