বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা মূল্যের গাঁজা জব্দ

খাগড়াছড়িতে ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা মূল্যের গাঁজা জব্দ

ডেস্ক রিপোর্ট –

খাগড়াছড়ির দূর্গম পাহাড়ী এলাকায় চাষাবাদরত অবস্থায় ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা মূল্যের গাঁজা ( গাছসহ) জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন ১নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ লোকালয়
থেকে প্রায় ১৫ কি.মি দূরে চৌধুরী পাড়া নামক  স্থানে দূর্গম পাহাড়ী এলাকার মধ্যে ৩.৫ (সাড়ে তিন) একরের অধিক পরিত্যাক্ত ভূমিতে চাষাবাদরত অবস্থায় ৩০২৫ (তিন হাজার পঁচিশ) টি গাঁজা গাছ যার সমুদয় ওজন ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ কেজি, যার আনুমানিক মূল্য ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকার অধিক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর। তাকে সহযোগীতা করে গুইমারা থানার বিশেষ আভিযানিক দল ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা’র সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ সুপার মুক্তা ধর এর দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে
যাচ্ছে।

পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় অসাধু ব্যবসায়ী গুইমারা থানার দূর্গম পাহাড়ের গহীণ জঙ্গলে সুপরিকল্পিতভাবে বানিজ্যিক ভিত্তিতে বিশাল এলাকা নিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষাবাদ করছে। পরবর্তীতে গুইমারা থানার অফিসার ইনচার্জ সহ থানার একাধিক চৌকস টিম সকাল সাড়ে সাতটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় এবং তিন একরের অধিক জায়গা জুড়ে অবস্থিত গাঁজার বিশাল বাগান উদ্ঘাটন করা হয়।

পরবর্তীতে  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম এর উপস্থিতিতে জব্দকৃত গাঁজার মধ্যে ১৫ কেজি গাঁজা নমুনা আলামত হিসেবে সংরক্ষন করে বাকী ৩০, ২৩৫ কেজি গাঁজা ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com