বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ট্রিপল নাইনে কল দিয়ে উদ্ধার পেল ডুবন্ত লাইটার জাহাজের ১১ জন নাবিক

ট্রিপল নাইনে কল দিয়ে উদ্ধার পেল ডুবন্ত লাইটার জাহাজের ১১ জন নাবিক

স্টাফ রিপোর্টার-

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে উদ্ধার পেল চট্টগ্রাম থেকো ঢাকা গামী একটি ডুবন্ত একটি লাইটার জাহাজের ১১ জন নাবিক।

রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, ১৩ জানুয়ারি রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী এমভি টিটু ৫৮ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে ইঞ্জিনরুমে পানি ঢুকে ভাসানচর থেকে সাত নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে। এ তথ্য জানিয়ে ইব্রাহীম শেখ নামে জাহাজের একজন নাবিক ৯৯৯ নম্বরে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ফোন করেন  ।

৯৯৯ কলটেকার কনস্টেবল সালাউদ্দিন কোষ্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কোষ্ট গার্ড ইস্ট জোনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় ।

তিনি আরও জানান,  ৯৯৯ ডেসপাচার এএসআই কৃষ্ণ কমল দাশ কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

পরবর্তীতে কোষ্ট গার্ড পূর্ব জনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত জাহাজ থেকে ১১ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এরপরে জাহাজটি সাগরে ডুবে যায়।

কোষ্টগার্ড পূর্ব জোনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া চীফ পেটি অফিসার মোহাম্মদ আলী ৯৯৯কে এ বিষয়ে নিশ্চিত করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com