রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চড় থাপ্পড় দিয়ে পথরচারীদের সব ছিনিয়ে নেয় তারা!

চড় থাপ্পড় দিয়ে পথরচারীদের সব ছিনিয়ে নেয় তারা!

চড় থাপ্পড় দিয়ে পথরচারীদের সব ছিনিয়ে নেয় তারা
চড় থাপ্পড় দিয়ে পথরচারীদের সব ছিনিয়ে নেয় তারা

স্টাফ রিপোর্টার-

রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ পারভেজ (২৭) ও মোঃ জীবন (২৪)। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করে পুলিশ।

রবিবার ( ১৪ জানুয়ারী) দুপুরে ডিএমপির  তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার রাতে তেজগাঁও থানার ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দুইজন পথচারীকে চড়-থাপ্পড় দিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত পারভেজ ও জীবন পেশাদার ছিনতাইকারী। পারভেজের বিরুদ্ধে ৭ টি এবং জীবনের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তারা দুইজন ফার্মগেট এলাকায় ঘুরোঘুরি করেন। সাধারণত একাকী পথচারী তাদের প্রধান টার্গেট। তারা নির্জন স্থানে ওঁৎ পেতে থাকেন। এরপর ওই পথে কেউ গেলে তাকে আটকিয়ে চড় থাপ্পড় দিয়ে মোবাইল, মানিব্যাগ কেড়ে নেন।

তাদের কাজে কেউ যদি বাধা দেয় তাহলে তাকে ছুরিকাঘাত করতে তারা দ্বিধা বোধ করে না। গতকাল রাতেও এমনই ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইটি চাকু উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com