বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উত্তরা পশ্চিম থানার চুরির মামলার আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

উত্তরা পশ্চিম থানার চুরির মামলার আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

সাকিব আসলাম

ঢাকার উওরা পশ্চিম থানা এলাকায় ব্যাবসায়ীর প্রাইভেটকার থেকে ৫ লক্ষ টাকা চুরির মামলার পলাতক আসামি মোঃ শাহীন হোসেনকে আশুলিয়া থেকে গ্ৰেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১১ জানুয়ারী ) আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকায় উত্তরা পশ্চিম থানা ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করে।

গ্রেফতারকৃত গাড়ী চালক মোঃ শাহীন হোসেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মহিষাডেরা গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ স্ব-পরিবারে আশুলিয়ার কুরগাঁও আমতলা কবরস্থান রোড ওসমানের বাড়ীতে ভাড়া থাকতো। গত দেড় বছর ধরে সে ব্যবসায়ী মোঃ বাদল শেখ এর গাড়ির চালক হিসেবে কাজ করছিলো।

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ বাদল শেখ আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার মেসার্স বাদল এন্টারপ্রাইজের মালিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ সালের ১৮ ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে ব্যবসায়ী মোঃ বাদল শেখ উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টরের ৬ নং রোডের ১১ নং বাসায় ব্যাবসায়ীক কাজে আলোচনায় কিছু সময় অবস্থান কালে নিজ মালিকাধীন প্রাইভেটকারের ভিতর একটি কাগজের শপিং ব্যাগে নগদ পাঁচ লক্ষ টাকা রেখে যায়। পরে তিনি ফিরে এসে দেখেন গাড়ির দরজা খোলা, টাকার ব্যাগ ও চালক নেই। পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গাড়ির চালকই টাকার ব্যাগ নিয়ে পালিয়েছে এবং গাড়ির চাবি গাড়ির সিটের উপর রেখে যায়। পরে নিকটস্থ উত্তরা পশ্চিম থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ হানিফ উদ্দিন মন্ডল বলেন, ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলের পাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জানতে পারি টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল তার ড্রাইভার। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা দায়ের হয়। উক্ত মামলার ভিত্তিতে আমরা অভিযানে নামি। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানার কুরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com