রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
র‌্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নেয়া শীর্ষ সন্ত্রাসী মোশাররফ অস্ত্রসহ গ্রেফতার

র‌্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নেয়া শীর্ষ সন্ত্রাসী মোশাররফ অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

নারায়নগঞ্জের ভুলতাসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের আতঙ্ক, মাদক কারবারি, ভূমিদস্যু মোশাররফকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব বলছে, স্থানীয় কয়েকটি কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতা মোশাররফ গত বছর র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হওয়া এক সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার মামলার অন্যতম আসামি।

গতকাল শুক্রবার নারায়নগঞ্জের ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তালে গ্রেফতার করা হয়। এ সময় বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি, দুটি মোবাইলফোন, নগদ টাকা উদ্ধার করা হয়।

শনিবার ( ১৩ জানুয়ারি )  দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‍্যাব-৩ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার ভুলতা ইউনিয়নের অন্তর্গত টেলাপাড়া এলাকায়
গত ১৪ সেপ্টেম্বর র‌্যাবের অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। অভিযানের খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসী মোশাররফের নেতৃত্বে ২০০ থেকে ২৫০ ব্যক্তি দলবদ্ধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র-সস্ত্র, লাঠিসোঠা ও ইট-পাটকেল নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্য আহত হয়। এই ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

সন্ত্রাসী মোশাররফের বিষয় র‍্যাব-৩ এর অধিনায়ক বপ্লেন, তার বিরুদ্ধে ভুলতা এলাকায় ভূমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, বালু উত্তোলন নিয়ে প্রভাব বিস্তার ও দখলদারিত্ব, অপহরণপূর্বক মুক্তিপণ আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেশীশক্তি জানান দেয়ার জন্য অস্ত্র সরবরাহ করার একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

এছাড়াও মোশাররফ স্থানীয় কয়েকটি কিশোর গ্যাং দলের নেতৃত্ব দেওয়ার তথ্য পাওয়া গেছে।

আরিফ মহিউদ্দিন আরও বলেন, গত বছরের সেপ্টেম্বর র‌্যাবের হাত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত থাকার কথা র‍্যাবের কাছে স্বীকার করেছে মোশাররফ।  এছাড়াও সে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় বালু উত্তোলন এবং ভূমি দখল, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার করে। তার আধিপত্য বিস্তারে অস্ত্রের ঝনঝনানিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করে। অস্ত্রের মুখে এসব সন্ত্রাসী গ্রুপের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। কেউ প্রতিবাদ করলে তাকে নির্যাতনসহ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।  গ্রেফতার মোশাররফের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় একটি অপহরণ, একটি সরকারী কাজে বাঁধা দেওয়া এবং আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে। 

র‍্যাব-৩ এর অধিনায়ক বলেন, মোশাররফ নারায়ণগঞ্জ জেলার উত্তর ভুলতা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। চার ভাই-বোনের মধ্যে সে তৃতীয়। ছোটবেলা থেকেই সে বেপরোয়া জীবনযাপন করত। দশম শ্রেণী পড়া অবস্থায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ে।  সন্ত্রাসী মোশাররফ গরুর খামার গড়ে তুলে। আর এই গরুর খামারের আড়ালে ফেনসিডিলের কারবার করত। তার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ভুলতা এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় করত। তার এই কার্যক্রমে ধীরে ধীরে সে এলাকার সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com