রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পার্কিংয়ে রাখা গাড়ির যন্ত্রাংশ চুরির সময় দুইজন গ্রেফতার

পার্কিংয়ে রাখা গাড়ির যন্ত্রাংশ চুরির সময় দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

রাজধানীর পান্থপথ বসুন্ধরা সিটির সামনে পার্কিং করে রাখা একটি হ্যারিয়ার গাড়ির যন্ত্রাংশ চুরির সময় হাতেনাতে দুই চোরকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

পুলিশ বলছে, গ্রেফতারকৃত চোররা গাড়ি নয় বরং মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ারের মতো মূল্যবান গাড়িতে থাকা লোগো চুরি করেন। আর এই লোগো আবার  উচ্চ মূল্যে ওই গাড়ির মালিকের কাছেই বিক্রি করেন।

গ্রেফতারকৃতরা হলো- তামজিদ হোসেন শুভ (২৩) ও মো. সিয়াম (২৩)।

বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গাড়ি নয় বরং মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির মতো বিলাসবহুল গাড়ির লোগো চুরি করে এই দুজন। এরপর যার গাড়ি থেকে লোগো চুরি করা হয়েছে পরবর্তীতে কৌশলে তার কাছেই বিক্রি করে দেওয়া হয়। ঢাকায় গাড়ির যন্ত্রাংশ চুরির সংঘবদ্ধ যে কয়েকটি চক্র আছে তার মধ্যে শুভ, সিয়াম অন্যতম। তারা শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো, স্টিকার, লুকিং গ্লাস ইত্যাদি চুরি করে। পরে স্বল্প দামে ধোলাইখালে বিক্রি করে দেয়। যে ব্যক্তির গাড়ির যন্ত্রাংশ চুরি হয় তিনি যখন আবার এ ধরণের যন্ত্রাংশের খোঁজে ধোলাইখাল এলাকায় যান, তখন তার কাছেই উচ্চমূল্যে এগুলো বিক্রি করা হয়। দামি লোগো, স্টিকার, লুকিং গ্লাস চুরি করা সহজ, আবার দামও বেশি। তাই এগুলো তারা চুরি করে বলে জানান। এসব গাড়ির লুকিং গ্লাস, লোগো, স্টিকারের দাম লাখ টাকা।

ওসি মহসীন বলেন, গতকাল রাতে তেজগাঁও থানার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে রাখা একটি হ্যারিয়ার গাড়ির স্টিকার চুরির চেষ্টা করে তারা। এসময় গাড়ির ড্রাইভার দেখলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করে ৯৯৯ এ ফোন দিলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শুভ ও সিয়াম পেশাদার চোর। শুভর বিরুদ্ধে ৪ টি ও সিয়ামের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com