বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তা দীপান্বিতার মৃত্যু

মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তা দীপান্বিতার মৃত্যু

স্টাফ রিপোর্টার-

বাসায় তিন বছরের ছোট্ট শিশু। অফিস শেষে তাড়া ছিল বাসায় ফেরার। কিন্তু অফিস শেষে এই ফেরাই যে শেষ হবে জানতেন না দীপান্বিতা বিশ্বাস। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরার পথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মৃত্যু হয় দীপান্বিতার। বাসায় ফেরা হয় না তার।

পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে একটি ইট পড়লে ঘটনাস্থলে দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তদন্ত করছে বিষয়টি।

এ বিষয়ে নিহত দীপান্বিতার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন দীপান্বিতা। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়। দীপান্বিতার গ্রামের বাড়ি সাতক্ষীরায়।

তিনি বলেন, দীপান্বিতা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হিসেবে রাজধানীর সদরঘাট শাখায় কর্মরত ছিলেন।

রমনা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীপান্বিতা নামে একজন নারী ব্যাংক কর্মকর্তার মাথায় ইট পড়ে মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com