বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল
বরিশালে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরিশালে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরিশালে আজ বুধবার (২৭ মে) সকাল ৮টা ১০ মিনিট থেকে বজ্র-বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ মুষলধারে একটানা বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এদিকে বজ্রপাতে বরিশালের মুলাদী উপজেলায় আব্দুল মান্নান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মুলাদীর ছবিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামে ওই কৃষকের মৃত্যু হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে মুলাদীর ছবিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামে কৃষক আব্দুল মান্নান গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হয়।এতে কৃষক আব্দুল মান্নানের মৃত্যু হয়।
আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা পর্যন্ত বরিশালে ৩২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে বজ্র-বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com