বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের সমর্থকের বিরুদ্ধে মামলার নির্দেশ নির্বাচন কমিশনের

ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের সমর্থকের বিরুদ্ধে মামলার নির্দেশ নির্বাচন কমিশনের

স্টাফ রিপোর্টার-

ব্রাক্ষ্মণবাড়িয়া- ১(২৩৪ নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে একরামুজ্জামানের একজন সমর্থকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। এছাড়া ব্রাক্ষ্মণবাড়িয়ার পুলিশ সুপার’কে এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে তা নির্বাচন কমিশনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো: আল আমিন স্বাক্ষরিত এক আদেশে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,
২০০৮ এর বিধি ১১ এর বিধান লঙ্ঘন করেছেন ওই সমর্থক।

এতে আরও বলা হয়,  ব্রাক্ষ্মণবাড়িয়া-১ নির্বাচনি এলাকার স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ.কে একরামুজ্জামানের সমর্থক এডভোকেট মহিদ উদ্দিন মহিদ গত ১৫ ডিসেম্বর ” মুজিব সৈনিক আতিক রেজা ” নামীয় ফেসবুক আইডি থেকে লাইভে এসে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে অন্য প্রতিদ্বন্ধী প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা করেছেন। এর মাধ্যমে ওই সমর্থক গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭(৩) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।

এমতাবস্থায়, অভিযুক্ত এডভোকেট মহিদ উদ্দিন মহিদ এর বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ এর অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া আদেশের কপির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যুগ্মসচিব (আইন), নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা; জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, নির্বাচনি এলাকা ২৪৩ ব্রাক্ষ্মণবাড়িয়া-১; আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা অঞ্চল; পরিচালক (জনসংযোগ), নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা; পুলিশ সুপার, ব্রাক্ষ্মণবাড়িয়া; জেলা নির্বাচন কর্মকর্তা, ব্রাক্ষ্মণবাড়িয়া; প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব; নির্বাচন কমিশনার মহোদয়গণের একান্ত সচিব ;সচিব মহোদয়ের একান্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা; অতিরিক্ত সচিব মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাসিরনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া’ কে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com