বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সমালোচনায় কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ

দলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সমালোচনায় কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ

স্টাফ রিপোর্টার-

শুধু হোমনার ভোটার নয়, দেশব্যাপী অনেক মানুষ মনে করেন, আওয়ামী লীগের এই স্বতন্ত্র প্রার্থীরাই আওয়ামী লীগকে ডোবাবে। আওয়ামী লীগকে টুকরো টুকরো করে ফেলবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা -২ (হোমনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল মজিদ।

বুধবার ( ৩ জানুয়ারি) হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেন অধ্যাপক আব্দুল মজিদ। তিনি একাধারে হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন।

জনসভায় তিনি বক্তৃতায় উল্লেখ করেন বিগত দিনে মানুষ ভোট দিতে পারে নি। এর মানে দাঁড়ায়, বিগত দিনে আওয়ামী লীগ সরকারের নির্বাচনগুলো সঠিক হয়নি। বক্তব্যের মাঝে তিনি বিএনপি নেতা এম কে আনোয়ারের ভূয়সী প্রশংসা করেন। আওয়ামী লীগের একজন উপজেলা সভাপতি কিভাবে এটা করতে পারেন এ নিয়ে উপজেলা থেকে জেলায় চলছে তুমুল আলোচনা। পাড়া মহল্লা থেকে চায়ের দোকানে চলে সমালোচনা।

স্থানীরা বলছে, মজিদ সাহেব মূলত তার সম্পত্তি রক্ষার জন্যই রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। যেভাবে তিনি তার জনসভায় নিজের মেয়েদের পরিচয় করিয়ে দিলেন, তাতে বলা যায় তিনি সম্ভবত উত্তরাধিকার রাজনীতির পথে হাটছেন। যার অংশ হিসেবে তিনি নিজের মেয়েদের রাজনীতিতে নিয়ে আসতে চাইছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com