বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খুলনায় নির্বাচন কালীন নিরাপত্তা পরিদর্শন করলেন কোস্টগার্ড মহাপরিচালক

খুলনায় নির্বাচন কালীন নিরাপত্তা পরিদর্শন করলেন কোস্টগার্ড মহাপরিচালক

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের কার্যক্রম পরিদর্শন করলেন কোস্ট গার্ড মহাপরিচালক

মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের নিমিত্তে মোবাইল টিম/স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য গত ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত থাকবে। এর প্রেক্ষিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন নির্বাচনী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন করেন মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। পরবর্তীতে তিনি কোস্ট গার্ড কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি জানান, নির্বাচনে খুলনা-১ আসনে দাকোপ উপজেলার ০১ টি পৌরসভা ও ০৯ টি ইউনিয়ন এবং খুলনা-৬ আসনে কয়রা উপজেলার ০১ টি ইউনিয়নে কোস্ট গার্ড নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

এসময় বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com