বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গম এলাকার ভোটের ফল ‘হোয়াটসঅ্যাপে’ পাঠানোর নির্দেশ ইসির

দুর্গম এলাকার ভোটের ফল ‘হোয়াটসঅ্যাপে’ পাঠানোর নির্দেশ ইসির

আজ সোমবার ইসি’র উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কমিশন রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়।
আজ সোমবার ইসি’র উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কমিশন রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়।

স্টাফ রিপোর্টার-

দেশে যেসব দুর্গম এলাকা রয়েছে সেখানকার ভোটের ফলাফল ভেরিফায়েড হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসি’র উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কমিশন রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা-উপজেলা, সমুদ্র তীরবর্তী উপকূলীয় জেলা-উপজেলার ভোটকেন্দ্রসমূহে নির্বাচনী দ্রব্যাদিসহ ভোটগণনার বিবরণী রিটার্নিং অফিসার-সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে।

এ ক্ষেত্রে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের ভেরিফাইড হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ভোটগণনার বিবরণীর ইমেজ কপি প্রেরণ ও গ্রহণের মাধ্যমে দ্রুততার সঙ্গে বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও পরিবেশন-ঘোষণার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

এর আগে, নির্বাচনকালীন যোগাযোগের দিক বিবেচনায় ২৫ জেলার ৭২টি এলাকাকে দুর্গম ঘোষণা করে ইসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com