বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাচনবিরোধী যেকোনও কার্যক্রম নস্যাতের সক্ষমতা আমাদের আছে,আইজিপি

নির্বাচনবিরোধী যেকোনও কার্যক্রম নস্যাতের সক্ষমতা আমাদের আছে,আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

স্টাফ রিপোর্টার-

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনবিরোধী যেকোনও নাশকতামূলক কার্যক্রম বা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনও প্রচেষ্টা নস্যাৎ করার সক্ষমতা আমাদের আছে।’

সোমবার (১ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রংপুর নগরীর পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমরা দেশের ৩০০টি আসনের সবকটিতেই মানুষকে উৎসবমুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ যদি কোনও ভোটারকে ভোট দিতে বাধা প্রদান করে তাদের বিরুদ্ধে কঠোর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তা আমরা জানি। সেভাবেই আমাদের সব পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতাকারীদের তৎপরতা আগের থেকে অনেকটাই কমে এসেছে। দুষ্কৃতিকারীরা যে হোক তারা অপরাধ করে পার পাবে না। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘পুলিশ ছাড়াও র‌্যাব, আনসার বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রাখছেন- কোনও ধরনের অনিয়ম অরাজকতা দেখলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’

এর আগে, রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com